১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নার্সসহ করোনায় নতুন আক্রান্ত ৯

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নার্সসহ নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী ওয়ার্ডের একজন স্টাফ নার্স রয়েছেন। 

এ নিয়ে টাঙ্গাইলে মোট করোনা আক্রান্ত ৮৪ জন। আক্রান্ত ৯ জনের মধ্যে জেলার দেলদুয়ারে ৪ জন, কালিহাতীতে ১ জন, ধনবাড়ীতে ১ জন, মধুপুরে ১ জন, সখিপুরে ১ জন, সদর উপজেলায় ১ জন (জেনারেল হাসপাতাল) শনাক্ত হয়েছেন। 

সোমবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, গত ১৪ মে তারিখে পাঠানো ১৭৬ টি নমুনা থেকে ৪ জন ও ১৫ মে তারিখে পাঠানো ১৫৯ টি নমুনা থেকে ৫ জন পজিটিভ হয়েছে। আক্রান্তের সংবাদ পেয়েই রোববার রাতে নার্সের টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর পাড়ার বাসাসহ আক্রান্তদের প্রত্যেকের বসতবাড়ি ও এর আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া তাদের প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রীসহ যাবতীয় সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছে।
 
তিনি আরো জানান, এছাড়া সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন ১৯ জন। মারা গেছেন তিনজন। আরোগ্য লাভ করেছেন ১৯ জন। আইসোলেশনে আছেন ৮ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ৫৮৩জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭৮ জন। কোয়ারেন্টিন থেকে মোট ৬৩৯২জন ছাড় পেয়েছেন। এছাড়াও ঠিকানা মতো বিদেশ ফেরত ২০৪৫ জনকে তাদের খুঁজে পাওয়া যায়নি বলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে খোলা করোনা সংক্রান্ত নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য তিনি জানতে পেরেছেন। 

টাঙ্গাইল থেকে এ পর্যন্ত ৩৬৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের। আর নেগেটিভ ৩১৭৬ জন। এর মধ্যে গত ১৬ মে টাঙ্গাইল থেকে ৭৪ টি নমুনা, ১৭ মে ২৪৮ নমুনা আর ১৮ মে এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১১১টি। ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত ৪৩৩ জনের নমুনা ফলাফল এখনও আসেনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি