০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল সাপোর্ট অর্গানাইজেশনের উদ্যোগে টাঙ্গাইলের কালিহাতীতে করোনায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলার কুরুয়ার চৌধুরী বাড়িতে সংগঠনের নির্বাহী পরিচালক ব্যারিস্টার বাবুল আক্তার চৌধুরী বাবু ১শ' দুস্থ পরিবারের মধ্যে ৫শ' টাকা করে প্রদান করেন। 

এসময় ব্যারিস্টার বাবুল আক্তার চৌধুরী বাবু করোনা ভাইরাস প্রতিরোধে দিক নির্দেশনা দেন। তিনি বলেন চিকিৎসায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেন। এই রোগের সবচেয়ে বড় প্রতিকার হচ্ছে সতর্ক থাকা। নিয়মিত ভালোভাবে হাত ধুতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে খাওয়া। 

সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারান্দিয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ চৌধুরী, হিউম্যান রাইটসের সংস্থার নির্বাহী সদস্য আব্দুস সামাদ চৌধুরী ও গোলাম ফারুক চৌধুরী প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি