১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে স্বাস্থ্যবিধি মেনেই শপিংমলগুলো চালু করা হবে-ইউএনও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে স্বাস্থ্যবিধি মেনেই শপিংমলগুলো চালু করা হবে বলে জানান, ঘাটাইল উপজেলা নিবার্হী অফিসার অঞ্জন কুমার সরকার। তিনি আরো বলেন, কেউ যদি স্বাস্থ্যবিধি না মানেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একটি দোকানে দুই জনের বেশি মানুষ ঢুকতে পারবে না এবং প্রতিটি দোকানে স্যাভলন ও সাবান পানি রাখতে হবে। যাতে ক্রেতারা হাত ধুয়ে জিনিসগুলো ধরতে পারে। ছোট ছোট শিশুরা যেন শপিংমলে ঢুকতে না পারে। 

নির্বাহী অফিসার আরো বলেন, শপিংমলে প্রতিদিন টহল দেওয়া হবে। চারটি মেশিন শপিংমলে রাখা হবে। সেই মেশিন দিয়ে ক্রেতাদের তাপমাত্রা মাপানো হবে। ঘাটাইল পৌর মেয়র জনাব শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি এবং মাইকিং করে যাচ্ছি যাতে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকেন। বিশেষ করে যারা শপিং মলে আসবেন, তারা হাত ধুয়ে কেনাকাটা করবেন। পৌর মেয়র আরো বলেন, জীবনের চেয়ে কেনাকাটা বড় নয়, আগে জীবন বাচাবো তারপর কেনাকাটা করবো। 

এদিকে ঘাটাইল ব্যবসায়ী সমিতি বলেন, যারা দূরত্ব বজায় না রাখবে, তাদের অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। ব্যবসায়ী সমিতি থেকে আরো বলেন, প্রতিটি দোকানে একটি সার্টার খোলা রাখতে হবে, একটির বেশি নয়। ঘাটালের স্বেচ্ছাসেবীরা বলছেন, সামাজিক দূরত্ব মেনে যদি ক্রেতারা কেনাকাটা করেন তাহলে হয়তো বিক্রেতাদের সমস্যা হবে না। স্বেচ্ছাসেবীরা আরও বলেন আমরা সতর্ক থাকবো এবং সবাইকে সতর্ক করব। করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা সকল প্রকার কার্যক্রম প্রতিনিয়ত করে যাবো ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি