১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী উপহার দিলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। 

শনিবার (১৬ মে) সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাত শতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। 

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, করোনা ভাইরাসের কারণে উপার্জন বন্ধ থাকায় পরিবহন শ্রমিকদের টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

খাদ্য সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মো. শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। 

প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি সেমাই, এক কেজি চিনি ও এক লিটার তেল দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি