১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরের সকল দোকানপাট বন্ধ ঘোষণা  

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

অবশেষে আজ বৃহস্পতিবার থেকে টাঙ্গাইলের সকল উপজেলাসহ গোপালপুর উপজেলার সব ধরণের দোকান-মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা ও উপজেলা প্রশাসন। তবে এ নির্দেশনার আওতাধীন থাকবে না জরুরী নিত্যপন্য, কাঁচাবাজার ও ঔষধের দোকান।

বুধবার বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. শহীদুল ইসলামের মাধ্যমে প্রাপ্ত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিগত (৪) চারদিন দোকান-মার্কেট ও শপিংমলসমূহ সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা/ বিক্রেতাদের নূন্যতম ৯০ শতাংশ সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছেন বা নির্লিপ্ত থেকেছেন।

সেহেতু জনসাধারণ তথা সার্বিক গোপালপুরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে, ১৪ মে ২০২০ তারিখ থেকে সকল ধরনের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ঔষুধের দোকান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

করোনার সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি উপজেলাবাসীর স্বাস্থ্য বিবেচনা করে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি