১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষক কারাগারে 

নায়িকা বানানোর প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৫ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে সিনেমার নায়িকা বানানোর প্রলোভনে অপহৃত এক কলেজ ছাত্রীকে (১৯) আটকে রেখে প্রায় তিন মাস ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়েছে। 

অপহরণকারী ধর্ষক ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটকুমরা গ্রামের কাইয়ুম শিকদারের ছেলে এসএম আকাশ ওরফে ফারুক শিকদার (২৮)। 

রোববার বিকালে গোপালপুরের ভোলারপাড়ার এলাকাবাসী অপহৃত ছাত্রীটিকে উদ্ধার করে অভিযুক্ত ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। 

পরে রোববার রাতে মেয়ের বাবার দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।

সোমবার সকালে আকাশকে টাঙ্গাইল আদালতে পাঠনো হয়েছে। ওই ছাত্রী গোপালপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্রী। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকালে গোপালপুর সরকারি কলেজে স্থানীয় এমপি’র সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিয়ে যায়। সেখানে একটি বাসায় আটকে রেখে সিনেমার নায়িকা বানানোর কথা বলে প্রায় তিনমাস তাকে ধর্ষণ করে। এদিকে অপহৃত ধর্ষিতার বোন কৌশলে মোবাইলে যোগাযোগ করে রোববার দুপুরে তাদেরকে গোপালপুরের ভোলারপাড়া গ্রামে নিয়ে আসে। এ সুযোগে স্থানীয়রা ধর্ষককে গণধোলাই দিয়ে দু’জনকেই পুলিশে দেয়।

এ ব্যাপারে গোপালপুর থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি। মূলত নায়িকা বানোনার প্রলোভনে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে ওসি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি