০১:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩য় দিনেও মানুষের ঢল

করোনার হটস্পটে পরিণত হতে চলেছে টাঙ্গাইল!

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে খুলছে মার্কেট। খোলার তৃতীয় দিনেও টাঙ্গাইলের মার্কেট গুলোতে মানুষের ঢল লক্ষ্য করা গেছে। তবে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে বংশাই টেলিভিশনে সংবাদ প্রচারের পরের দিনেই মার্কেট গুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকাল থেকে বিকেল অবধি ছিল মার্কেটে উপচেপড়া ভিড়। অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সামাজিক কিংবা শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। হাজারো মানুষ করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে শহরে কেনাকাটা করছেন।

জেলা প্রশাসনের বেধে দেওয়া ১৬টি শর্তের মধ্যে মাত্র ২টি শর্ত মানছে ব্যবসায়ীরা। তবে তার আবার একটি মানছেই না ক্রেতারা। এতে করে করোনা সংক্রমনের ঝুকি দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে প্রতিদিনই বাড়ছে টাঙ্গাইলে নতুন করোনা আক্রান্তের সংখ্যা। 

তবে শহরের মার্কেটগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে ক্রেতা-বিক্রেতাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এসময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে শুরু করে ক্রেতা ও বিক্রেতারা।

করোনা আক্রান্তের তালিকায় প্রতিদিনই নতুন নতুন নাম সংযুক্ত হলেও সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। এতে করে করোনার হটস্পটে পরিণত হতে চলেছে টাঙ্গাইল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি