০১:০৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে দু'গ্রামের বিরোধে প্রাণ গেল যুবকের, আহত ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে দু’গ্রামের পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনির মারধরে মো. রমজান আলী (২২) নামে এক যুবকের অবশেষে মৃত্যু হয়েছে।

নিহত রমজান আলী উপজেলার বড়খালী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এ গণপিটুনি মারধরের ঘটনায় আহত হয় একই গ্রামের আজাদ (২৮), অনিক (২৪) আলাউদ্দিন (২৫) ও কবির (২০) নামে তার ৪ বন্ধু।

গত সোমবার রাতে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে গাজীপুর ওয়ালটন কোম্পানীতে চাকুরি করতো। মঙ্গলবার (১২ মে) সকালে রমজানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে গোপালপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জোত আতাউল্লা ও খানপাড়া এ দুই গ্রামের মধ্যে দীর্ঘ দিন যাবৎ তুচ্ছ ঘটনাকে নিয়ে বিরোধ চলছিল। গত ২৮ এপ্রিল রমজানসহ তার বন্ধুরা বিকালে জোত আতাউল্লা গ্রামে ঘুরতে গেলে খানাপাড়া গ্রামের মানুষ ভেবে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাদের কে পিটিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলে রমজান গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

সেখানকার চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে কিছুদিন ভর্তি থাকার পর ঢাকার একটি হাসপাতালে অপারেশনের জন্য রেফার্ড করেন চিকিৎসকরা। গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গোপালপুর থানা তদন্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন- এ ব্যাপারে রমজানের বড় ভাই শাহীন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মারধরের যারা জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি