০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অসহায় মানুষের জন্য ১০ টাকার বাজার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে রমজান মাসের শুরুতে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য টাঙ্গাইল জেলা পরিষদের বস্তিতে বসানো হয়েছে ১০ টাকার বাজার। সোমবার (১১ মার্চ) সকালে শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে এ বাজারের আয়োজন করা হয়। এতে ৬০ টাকার বিনিময়ে ৪০০ টাকার পণ্য কিনেছেন ক্রেতারা। এক কেজি করে চাল ও মুড়ি, আধা কেজি করে ডাল, পেঁয়াজ, ছোলা ও সয়াবিন তেল কিনে ক্রেতাদের সাশ্রয় হয়েছে প্রায় সাড়ে ৩০০ টাকা। শুভেচ্ছা মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।

শুভেচ্ছা মূল্যে পণ্য কিনে খুশি অসহায় ও দুঃস্থ মানুষেরা। এ কাজকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুধীজনেরা। ১০ টাকার বাজার ছাড়াও ছিন্নমুল মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী দেয়ার আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠকের।

১০ টাকার রমজান বাজারে মাত্র ১০ টাকায় মিলেছে মুড়ি, চাল, ডাল, ছোলা, পিয়াজ ও তেল। বস্তির প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষ এ বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন। জেলা সদর বস্তির স্বপ্নপূরী স্কুল প্রাঙ্গণে সকাল থেকে ভিড় জমে খেটে খাওয়া মানুষদের। তারা সবাই ১০ টাকার রমজান বাজারের ক্রেতা।

এ বাজারের ক্রেতা ভ্যান চালক আরজু মিয়া বলেন, ‘এখন বাজারে জিনিসপত্রের যেই দাম, সেই সময়ে মাত্র ১০ টাকা করে জিনিস কিনতে পারছি এতেই খুশি আমি।’

অপর ক্রেতা রেজিয়া বেগম ও সুলতানা আক্তার বলেন, রোজা ও ঈদকে কেন্দ্র নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলছে। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষেরা সংসার চালাতে হিমসিম খাচ্ছে। এমন বাজার প্রতি মাসেই বসা উচিত। আমার মতো অনেক গরিব মানুষ উপকার পাবে এই বাজার থেকে।

সাংস্কৃতিক কর্মী সাম্য রহমান ও আব্দুল গনি আল রুহি বলেন, এটি মহৎ একটি উদ্যোগ। এতে সমাজের অসহায়, দুঃস্থ ও নিম্ন শ্রেণীর মানুষের মুখে হাসি ফুটবে। তাই দেশের সামর্থ ও বিত্তবানরা এগিয়ে আসলে সকল মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব।

বাজারের সমন্বয়ক সামিউল ইসলাম সামি বলেন, ‘সুবিধাবঞ্চিত মানুষেরা যেন সম্মানের সঙ্গে কেনাকাটা করতে পারেন, সেজন্য শুভেচ্ছা মুল্যে পণ্য দেয়া হচ্ছে।

বাজারের ক্রেতা যারা তাদের আগে থেকে আমরা নির্বাচিত করেছি। যাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় এবং পরিবারের সদস্য সংখ্যা বেশি এমন মানুষদের অগ্রাধিকার দেয়া হয়েছে।’

১০ টাকার রমজান বাজারের উদ্যোক্তা ও সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, রমজানে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ। প্রতিটা পণ্যে ভর্তুকি দেয়া হয়েছে। একজন ক্রেতার ৩৩০ টাকা সাশ্রয় হচ্ছে। তিনি আরও বলেন, পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে এমন বাজারের আয়োজন করার ইচ্ছা আছে। ঈদ উপলক্ষেও ১০ টাকায় ঈদ বাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি