০৫:৪৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত নারী‌কে খু‌ঁজে পা‌চ্ছে না প্রশাসন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ক‌রোনায় আক্রান্ত এক নারী‌কে খু‌ঁজে পা‌চ্ছে না প্রশাসন। সদর উপজেলার বাঘিল গ্রামে করোনা আক্রান্ত এক নারী উধাও হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (১২ মে ) দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রামপদ রায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

থানা স্বাস্থ‌্য কর্মকর্তা (‌টিএইচও) ডা: রামপদ রায় বলেন, সদর উপজেলার বাঘিল গ্রা‌মের এক নারী ক‌রোনায় আক্রান্তের বিষয়টি সিভিল সার্জন অফিস থেকে জানা‌নো হয়। তবে ওই নামে বাঘিল গ্রামে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যানের ও ইউ‌পি সদস্যের মাধ্যমে খোঁজ করা হলে শুধু স্বামীর নাম মিল পাওয়া যায়। ত‌বে তার নাম মিলেনি। এ‌দি‌কে যে নম্বর দেয়া হ‌য়ে‌ছিল সে‌টিও বন্ধ রয়েছে। ত‌বে নি‌খোঁজ নারীর সন্ধানে কাজ কর‌ছে প্রশাসন, স্বাস্থ্য ও থানা পু‌লি‌শের সদস‌্যরা। তি‌নি আ‌রো জানান, এ নিয়ে টাঙ্গাইল সদর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো চারজনে।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মোবাইল ট্যাকিং এর মাধ্যমে ওই নারীর অবস্থান সখিপুর উপজেলায় আছে বলে জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি