১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে নতুন করে করোনায় আক্রান্ত ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নতুন করে আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত চারজনকে নিয়ে জেলায় এখন আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ দাঁড়ালো। নতুন আক্রান্তদের মধ্যে তিনজনের বাড়ি দেলদুয়ার উপজেলায় আর একজনের বাড়ি টাঙ্গাইল সদরে। 

জানা যায়, সর্বমোট পজিটিভ ৫৫। এর মধ্যে মির্জাপুর ৯, ভূঞাপুর ৭, সখিপুর ৬, দেলদুয়ার ১০, নাগরপুর ৫, গোপালপুর ৪, ধনবাড়ী ৪, সদর ৪, কালিহাতী ৩, ঘাটাইল ১, মধুপুর ২। ঘাটাইল আর মির্জাপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সুস্থ ১১জনের মধ্যে রয়েছে ভূঞাপুর ৫, নাগরপুর ৩, মির্জাপুর ২, মধুপুর ১ জন। টাঙ্গাইল ২৫০ শযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মোট ভর্তি ১২জন। এর মধ্যে ভূঞাপুর ৪, মির্জাপুর ৪, নাগরপুর ২, গোপালপুর ১, সদর ১জন। ভূঞাপুর আর নাগরপুরের ২জন করে মোট ৪জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৮ জনের মধ্যে মির্জাপুর ৪, ভূঞাপুর ২, গোপালপুর ১, সদর ১। ইতোমধ্যে টাঙ্গাইল থেকে ২৮৪৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৫৫জনের নমুনা পজিটিভ হলেও ২৬৮৮ জনের ফলাফল এসেছে নেগেটিভ আর ১০৫টি ফলাফল এখনও পাওয়া যায়নি।

সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার করোনা সংক্রান্ত ফোকাল পারসন ডা. আজিজুল হক বলেন, টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে চারজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ১০ মে ২৫৭ টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এতে ১৪৮জনের নমুনা ফলাফল নেগেটিভ আসলেও ৪জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে তিনজনের বাড়ি দেলদুয়ার উপজেলায় দেউলী ইউনিয়নে আর একজনের বাড়ি টাঙ্গাইল সদরের বাঘিল ইউনিয়নে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি