১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গাজীপুর থেকে করোনা পজিটিভ রোগী পালিয়ে নাগরপুরে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর তা জেনেই গাজীপুর থেকে এক যুবক পালিয়ে টাঙ্গাইলের নাগরপুরে এসেছে। 

২১ বছর বয়সী ওই যুবক গাজীপুরের চক্রবর্তীতে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকুরীরত। আক্রান্ত যুবকের নাম সুজন। সে নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের পুগলী গ্রামের মালেক মিয়ার ছেলে। 

এ ঘটনায় আক্রান্ত যুবকের বাড়ির আশপাশের ৫ বাড়ি লকডাউন করেছে নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর। এখন সে বাড়িতে লকডাউন অবস্থায় চিকিৎসা নিচ্ছে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান বলেন, গাজীপুরের চক্রবর্তীতে একটি পোষাক কারখানায় কর্মরত সুজনের জ্বর সর্দির উপসর্গ দেখা দিলে গত ৬ ই মে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেলে নমুনা দিলে পরদিন তাকে ফোন করে তার করোনা পজেটিভের কথা জানানো হয়। করোনা পজেটিভ জেনে আক্রান্ত ওই যুবক কাউকে কিছু না বলে নাগরপুরের বাড়িতে চলে আসে। আজ সোমবার বিকেলে আমরা বিষয়টি জানতে পেরে তার সাথে যোগাযোগ করে বাড়িতে থেকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেই। এদিকে তার করোনা পজেটিভের বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি