১২:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবির ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ রিয়াজ উদ্দিন রিপন | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | | ২৪৬
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় কোন প্রকার জালিয়াতির খবর পাওয়া যায়নি।

রোববার সকালে ‘সি’ ও বিকালে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮ শত ৪৬ টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭ শত ৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে।

বিশ^বিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন স্কুল কলেজের ৪৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রের আশ পাশে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. পিনাকী দে, রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা. তৌহিদুল ইসলাম কেন্দ্র পরিদর্শন করেছেন।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সমপন্ন করার জন্য বিশ^বিদ্যালয় প্রশাসনসহ পুলিশ ও জেলা প্রশাসন কাজ করছে। পরীক্ষায় জালিয়াতি ধরা পড়লে আইনের আওতায় আনা হবে।

প্রথম দিনের দুটি ইউনিটের পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি