০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে পরিচ্ছন্নকর্মীসহ নতুন আক্রান্ত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নকর্মীসহ নতুন করে আরো দু’জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মীর করোনা শনাক্ত হওয়ায় কমপ্লেক্সের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত অপরজন নির্মাণ শ্রমিক (২৫)। তার বাড়ি লালমনিরহাট। সে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের ভাড়া বাড়িতে থাকেন। তবে আক্রান্তের খবর পাওয়ার পর থেকে ওই নির্মাণ শ্রমিকের কোন হদিস পাওয়া যাচ্ছে না। গত ৪ মে উপজেলার ৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। বৃহস্পতিবার এদের ২ জনের করোনা শনাক্ত হয়। 

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলো লকডাউন করে আক্রান্ত পরিচ্ছন্নকর্মীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে অপর করোনা আক্রান্ত পরিচ্ছন্নকর্মীর কোন হদিস পাওয়া যাচ্ছে না। তবে তাকে খোঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছ।

মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ২৭৭ জনের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। এরমধ্যে ৭ জনের করোনা পজিটিভ হয়। এদের মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন এবং দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক সত্যতা স্বীকার করে বলেন, আক্রান্ত পরিচ্ছন্নকর্মীর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে। আক্রান্ত নির্মাণ শ্রমিককে খুঁজে বের করার কার্যক্রম শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি