১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত, জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে রমজানে নিত্যপ্রয়োজনীয় পন্যের মূল্য নিয়ন্ত্রনে রাখতে শক্ত অবস্থানে প্রশাসন। নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাবধান করা সহ জরিমানাও করা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো.শহীদুল ইসলামের নির্দেশনা অনুযায়ী নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বুধবার দিনভর উপজেলার সদর বাজার, কাঠুরি,বারাপুষা ও দুয়াজানী বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি। 

এ সময় বাড়তি দামে পন্য বিক্রি, মূল্য তালিকা টাঙ্গিয়ে না রাখা, নির্দেশনা না মেনে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা সহ বিভিন্ন অপরাধে ১২ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এবং দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ১২ টি মামলার মাধ্যমে ৪৩০০ টাকা জরিমানা করা হয়। 

এসময় অন্যান্য দোকানগুলোকে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়। 

এছাড়া উপজেলার বিভিন্ন সড়কে সরকারি নির্দেশনা অমান্য করে একের অধিক লোক মোটরসাইকেলে পরিবহন করায় ৩ মোটরসাইকেল চালককে ১২০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যান্যদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়। 

এ সময় তারিন মসরুর সাংবাদিকদের বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দেশে ভোগ্য পন্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। রমজানকে কেন্দ্র করে কোন ব্যবসায়ী যেন কারসাজি করে অহেতুক পণ্যের দাম বাড়িয়ে না দেয় সেদিকে প্রশাসনের তীক্ষè দৃষ্টি রয়েছে। তাই অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ব রুখতে পুরো রমজান মাস জুড়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

এছাড়া লকডাউনে সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যারা অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রেখেছেন তাদের প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করার জন্য দোকানীদের নির্দেশনা প্রদান করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি