০১:৪৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীনদের বিনামূল্যে ইফতার দিচ্ছে ধনবাড়ির ইয়ুথ ক্লাব

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসে কর্মহীন মানুষের জন্য টাঙ্গাইলের ধনবাড়ীর ইয়ুথ ক্লাব মাসব্যাপী বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করবে। ধনবাড়ী বাসস্ট্যান্ডে টেবিলে সাজানো হয় ইফতার সামগ্রী। সেখানে দাঁড়িয়ে থাকেন ক্লাবের কয়েক জন সদস্য। ইফতারের সময় ঘনিয়ে আসলে অসহায় গরিব মানুষ কিংবা পথচারী এখান থেকে বিনামূল্যে ইফতার সংগ্রহ করেন। ইফতারের সাইরেন বাজার সাথে সাথে ভিড়ও লেগে যায়। 

প্রতিদিন গড়ে ৩৫-৪০ জন রোজাদার এখানে ইফতার করেন। সংগঠনের নিজস্ব তহবিল থেকে অর্থ যোগান দেওয়া হচ্ছে। এই কার্যক্রমকে আরো উৎসাহিত করতে মাঝে মাঝে বিত্তবানরাও এগিয়ে আসছেন। 

ইয়ুথ ক্লাবের সভাপতি রাকিব হাসান রকিব বলেন, ক্লাবটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বিনামূল্যে ইফতার আয়োজন। করোনায় অসহায় মানুষের মুখে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের যতই কষ্ট হোক রোজার মাসে এ কার্যক্রম চলমান থাকবে। ইফতার সামগ্রীর মধ্যে থাকে সবজি খিুচুরি, ডিম, খেজুরসহ বিভিন্ন আইটেম।

ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন বলেন ইয়ুথ ক্লাবের সদস্যদের এই মানবিক উদ্যোগে আমি মুগ্ধ। অনেক দরিদ্র মানুষ এখানে বিনামূল্যে ইফতার করেন। এমন ভালো কাজে বিত্তশালীদের সহযোগিতা করা উচিত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি