১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কেককাটা, আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও কর্মী সমাবেশ মধ্যদিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

শনিবার উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর সে¦চ্ছাসেবক লীগ নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। 

সকাল এগারোটায় মির্জাপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মাসুম রানা প্রমুখ। এদিকে বিকেলে উপজেলা জামুর্কী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কর্মী সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা আওয়ামী লীগ নেতা মেজর (অব:) আব্দুল হাফিজ প্রমুখ। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি