০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা নদী খননের নামে কৃষকের ভূমি হারানোর প্রতিবাদে সমাবেশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

যমুনা নদী খননের নামে কৃষকের ভূমি অপরিকল্পিতভাবে রেকর্ডকৃত ব্যক্তিমালিকানা ফসলি জমিতে নদী খননের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জুংগীপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক মিয়া, গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ, ইউপি সদস্য খন্দকার আব্দুল বাছেদ, সাবেক ইউপি সদস্য ফরহাদ আলী আকন্দ, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফরহাদুল ইসলাম শাপলা, মো. মহর আলী মন্ডল, মো. ওয়াজেদ আলী সরকার, আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, ফসলি জমির উপর নিশান লাগিয়ে চিহ্নিত করা হয়েছে। যেভাবে অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হচ্ছে এতে হাজার হাজার কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেকের বিঘা বিঘা সম্পত্তি নদীতে চলে যাবে। নদীর পাড়ের ফসলি জমিও ভাঙ্গনের কবলে পড়বে। এভাবে অপরিকল্পিত ড্রেজিং করলে চরে মানুষ বসবাস করতে পারবে না।

তাই ফসলি জমি রক্ষায় অপরিকল্পিত ড্রেজিং বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি