১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

সখীপুরে কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মৌশা এলাকায় চলতি বুরো মৌসুমে মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করা হয়। এর আগে উপজেলায় দুইজন কৃষককে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমাঊল হুসনা লিজা, থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সাজ্জাদুর রহমান, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী আসিফ, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ আরো অন্যান্য অফিসার বৃন্দ। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূরুল ইসলাম জানান, ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন সহায়তার আওতায় (৫০% ভর্তুকিতে) এ উপজেলায় দুইজন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। কম্বাইন হারভেস্টারের দাম ৩০লাখ টাকা। ৫০% ভর্তুকিতে কৃষকরা ক্রয় করেন। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর। এছাড়াও ধান কাটা, মাড়াই, ঝারা, ও প্যাকেটজাত করা যাবে কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) মেশিন দিয়ে। এক একরের ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। ফলে উপজেলার কৃষকের সোনালী ফসল ঘরে উঠবে সময় মতো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি