০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে মাদরাসায় অধ্যয়নরত রাজু(১৭) নামের এক কিশোরের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে ।  

মঙ্গলবার সন্ধ্যা রাত থেকে পুলিশ রাজুকে আটক করতে অভিযান শুরু করে বুধবার ভোর রাতে অবশেষে আটক করতে সক্ষম হয়েছে। 

উপজেলার শেষ প্রান্তে গোপালপুরের রামনগর এলাকার এক দাদার বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেছে।  অভিযানে নেতৃত্ব দেয়া মধুপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জোবাইদুল হক রাজুকে আটক করার কথা নিশ্চিত করেছেন।

রাজু স্থানীয় টেংরি হাফেজী মাদরাসা ছাত্র এবং মধুপুর পৌর এলাকার পুন্ডুরা গ্রামের হানি খন্দকারের ছেলে।

স্থানীয়রা জানায় , গত ২৬ এপ্রিল দিন দুপুরে লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে  রাজু তাকে ধর্ষণ করে। গত দুইদিন এ নিয়ে ধ্যান দরবার চলছিল। অসহায় ওই প্রতিবন্ধীর মা ছাড়া পরিবারের তেমন কেউ নেই। স্থানীয় মাতাব্বরগণ দরিদ্র অসহায় প্রতিবন্ধীর ওই পরিবারকে বুঝিয়ে মীমাংসার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে অভিযান শুরু করে। 

মধুপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জোবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি