১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ব্যাংক থেকে ফেরার পথে টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাংক থেকে ফেরার পথে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার কাচিনা জয়দেব এলাকার লোকমান হোসেন বেলা ১১টার দিকে কৃষি ব্যাংক সিংগুরিয়া বাসস্ট্যান্ড শাখা থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করে তার নানীর বাড়ি সিংগুরিয়া যাচ্ছিলেন। এসময় বাসস্ট্যান্ডের অদূরে মক্কা-মদিনা অটো রাইস মিলের সামনে প্রতিবেশী এলাকার ৪ যুবক তাদের পথ রোধ করে মারধর করে। এসময় তার কাছে ব্যাংক থেকে উত্তোলনকৃত ৪০ হাজারসহ মোট ৫৫ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয়। লোকমানের ডাক-চিৎকারের আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। 

লোকমান হোসেন বলেন, আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নানী বাড়ি যাওয়ার পথে তালতলা মাদারিয়াপাড়ার মৃত সেকান্দরের ছেলে রাসেল মিয়া ও আকামত আলীর ছেলে নাহিদসহ অজ্ঞাত আরো দু’জন আমার পথ রোধ করে। অজ্ঞাত দুইজন আমাকে ঘিরে রাখে আর রাসেল ও আকামত আমাকে মারধর করে আমার কাছে থাকা ৫৫ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয়। আমি ও আমার সাথে থাকা চাচাতো ভাই ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ওরা পালিয়ে যায়। পরে আমি স্থানীয় বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদককে অবহিত করে থানায় অভিযোগ দায়ের করেছি। 

সিংগুরিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলেগুলো উশৃঙ্খল। তাদের নামে আরো অনেক অভিযোগ আছে।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের এলাকায় পাওয়া যায়নি। 

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার এসআই সাজাউল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছি। আরো তদন্তের প্রয়োজন আছে। পরবর্তীতে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি