১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চার শিক্ষার্থীকে সতর্ক

সখীপুরে মাদকাসক্ত ৩ শিক্ষার্থীকে স্কুল থেকে ছাড়পত্র

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ মে ২০১৬ | | ৩৪০
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মাদকাসক্তের অভিযোগে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক সভায় ওই তিন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সভায় বিদ্যালয়ের অপর চার শিক্ষার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

জানা যায়, উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ুয়া হৃদয় হাসান, ৮ম শ্রেণির আবু হানিফ মিয়া এবং ৭ম শ্রেণিতে পড়–য়া রিয়াদ হাসানকে মাদকাসক্তসহ নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে তাদের ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়। একই অভিযোগে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির মো. ইউসুফ, নবম শ্রেণির রাসেল, নাইম ও ৮ম শ্রেণিতে পড়–য়া মাহমুদুল হাসানকে সতর্ক করে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশীদ বলেন, বারবার অভিভাবকসহ ওই শিক্ষার্থীদের সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্তে তিন শিক্ষার্থীকে ছাড়পত্র এবং চার শিক্ষার্থীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার কবির শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি