০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যালয়ে সি.সি ক্যামেরা দিলেন প্রাক্তন ছাত্র বিপ্লব

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশন এর উদ্যোগে সি.সি ক্যামেরা প্রদান করলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আজিম উদ্দিন বিপ্লব। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিয়া চাঁন ও ম্যানেজিং কমিটির হাতে ক্যামেরাসহ সরঞ্জাম হস্তান্তর করা হয়। 

এরই মধ্যদিয়েই আজিম উদ্দিন বিপ্লবের মাতা “মরহুমা বিলকিস বেগম ফাউন্ডেশন” এর যাত্রা শুরু হলো। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিম উদ্দিন বিপ্লব বলেন, এটি একটি অরাজনৈতিক ফাউন্ডেশন। আমার মমতাময়ী মায়ের নামে গড়া ফাউন্ডেশনের মুল উদ্দেশ্য হচ্ছে, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ও তাদের সহযোগীতা করা। কন্যাদায়গ্রস্থ পিতার পাশে দাঁড়ানো, ধর্মীয় উপাসনালয়ে যথা সাধ্য সহযোগীতা করা, মাঝপথে থেমে যাওয়া অসহায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগীতার মাধ্যমে তার শিক্ষা ব্যবস্থা চালিয়ে নেয়া ও মেধাবী ছাত্র/ছাত্রীদের বৃত্তি প্রদান, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া চাঁন বলেন, আমি সত্যি আবেগাপ্লুত হয়ে পরেছি আজিম এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমি তাকে অনেক স্নেহ করি, আমার বিদ্যালয়ের সুরক্ষার জন্য সি.সি ক্যামেরার আওতাভুক্ত করার চিন্তা ভাবনা থেকে আমি আজিমকে বিষয়টি অবহিত করি। সঙ্গে সঙ্গে রাজী হয়ে যায় সে, তবে কাজটি এত দ্রুত করে দিবে এটা ভাবিনি। আমি আজিম ও তার মায়ের নামে গড়া ফাউন্ডেশনের সাফল্য কামনা করছি। 

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হেলাল খান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক, সাবেক যোনাল ব্যাংক ম্যানেজার সিদ্ধি কুমার ঘোষ, শাহিনুর রহমান খান, আব্দুর রহমান, সামছুল হক ও সাইফুল ইসলাম সবুজসহ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি