১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে টিসিবি পণ্য অবৈধ মজুদ ও বিক্রির দায়ে ব্যবসায়ীর সাজা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে টিসিবি পণ্য অবৈধ মজুদ ও বিক্রির দায়ে হায়দার আলী নামে এক ব্যবসায়ীর এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার সাগরদীঘি বাজারে এ আদেশ প্রদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে একটি দল উপজেলার সাগরদিঘী বাজারে ভ্রামমান আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয় একতা স্টোর নামে একটি দোকানে টিসিবির ৩৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ মজুদ ও বিক্রির দায়ে ২০১২ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের ৩৯ ধারায় ব্যবসায়ী হায়দার আলীকে এক লক্ষ টাকা জরিমান অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, অবৈধ ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোন প্রকার অনিয়ম পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি