১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে সিএনজি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টাঙ্গাইলের নাগরপুরের সিএনজি শ্রমিকরা প্রায় ১ মাস যাবৎ কর্মহীন। দীর্ঘ এতটা সময় কর্মহীন থাকায় খাদ্য সংকটে পড়েছেন এ শাখায় কর্মরত প্রায় ৯০০ শ্রমিক। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিএনজি শ্রমিক ইউনিয়ন অফিসে কর্মহীন এসকল শ্রমিকদের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

জানা যায়, নাগরপুরে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হত দরিদ্রদের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। 

সরকারি নির্দেশনা মেনে কর্মহীন ৩০০জন সিএনজি শ্রমিকের মাঝে বৃহস্পতিবার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর।  

খাদ্য সামগ্রী বিতরন কালে সৈয়দ ফয়েজুল ইসলাম  বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে শুরু থেকেই সরকারের তরফ থেকে ত্রাণ বিতরন করা হচ্ছে। এর আগে ১০০ জন সিএনজি শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। আজ ৩০০ জন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও শ্রমিকদের ত্রাণের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি