১১:৩৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৭ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে’ স্লোগানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে রাজাবাড়ী ঘরোয়া ফুটবল লীগ-২০১৯ ( সিজন থ্রী ) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

রাজাবাড়ী স্পোটিং ক্লাবের আয়োজনে উপজেলার এলপি গ্যাস মাঠে শুক্রবার বিকালে এ ফাইনলা খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তিস্তা স্পোটিং ক্লাব ১-০ গোলে যমুনা ক্লাবকে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে। 

ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লুৎফর রহমান মতিনি মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী নেতা, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম মাস্টার, শাশা গ্রপের এজিএম ( মার্কেটিং ) ইকবাল করিম অপু, লীগের স্পন্সর এলেঙ্গা ক্লিনিক এন্ড নার্সিং হোমের পরিচালক মোফাজ্জল হোসেন জিয়া, ফরহাদ ক্যাডেট একাডেমির পরিচালক শরীফুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজাবাড়ী ঘরোয়া ফুটবল লীগ সিজন থ্রী পরিচালনা কমিটির আহ্বায়ক রোকনুজ্জামান মোল্লা রুপন, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান মোল্লা, আব্দুল লতিফ মোল্লা, শাহ-আলম মোল্লা, সোবহান তালুকদার শুভ। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলাটি বিপুল সংখ্যক দর্শক আনন্দের সাথে উপভোগ করেন।

এর আগে খেলার শুরুতেই পলাশ ড্যান্সের সৌজন্যে উদ্বোধনী নৃত্যনুষ্ঠান ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি