০৩:১৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭ | | ১৯৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক সদ্য ভুমিষ্ঠ নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের ধলাপাড়া নামক এলাকা থেকে এ মৃত দেহটি উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, উপজেলার ঘিওয়কোল গ্রামের রেজাউলের স্ত্রী আছিয়া বেগম (২৮) বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে বাড়ী থেকে প্রাত: ভ্রমনের উদ্দেশ্যে বের হয়। সে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ধলাপাড়া নামক স্থানে পৌছলে সেখানে পাকা রাস্তার পাশে নবজাতকের মৃত দেহটি পড়ে থাকতে দেখেন।

এসময় সে (আছিয়া) ডাক চিৎকার করতে থাকে। পরে আশ-পাশের লোকজন ঘটনাস্থলে পৌছে পুলিশে খবর দেয়।

পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতক ওই শিশুর মৃতদেহটি উদ্ধার করে।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, এখন পর্যন্ত নবজাতক শিশুর পরিচয় পাওয়া যায়নি। তবে কে বা কারা এই নবজাতক শিশুকে ফেলে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় নাগরপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি