০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে শ্বাসকষ্ট, ডায়রিয়ায় বৃদ্ধের মৃত্যু : নমুনা সংগ্রহ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে ৭০ বছর বয়সের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারিকুল ইসলাম জানান, শনিবার সকাল নয়টার দিকে ডায়রিয়ার কথা বলে ওই বৃদ্ধকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। এরপর তাঁকে ভর্তি করে সাধারণ বেডে রাখা হয়। পরে তাঁর শ্বাসকষ্টের কথাও জানা যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি মধুপুর উপজেলার আকাশী গ্রামে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবিনা ইয়াসমিন জানান, করোনাভাইরাসের লক্ষণ না থাকায় স্বাভাবিক নিয়মে ওই ব্যক্তির দাফন করা হয়েছে। তবে শ্বাসকষ্টের বিষয়টি জানা যাওয়ায় ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি