০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে ১ মাদক ব্যবসায়ীকে ১৫ মাসের কারাদণ্ড

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

সখীপুরে এক মাদক ব্যবসায়ীকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার বিকেলে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। এসময় বাবুল হোসেন (৫০) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়। বাবুল হোসেন বাসাইলের জসীহাটী গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ান বাজারের পাশে ওই ব্যক্তি গাঁজা বিক্রি করছিল। এসময় এলাকাবাসী ওই মাদকসেবীকে ২৫০ গ্রাম গাঁজাসহ আদালতে সোর্পদ করেন। আদালত তাৎক্ষণিক সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে বাবুলকে একবছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের সাজা বৃদ্ধি করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি