১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চাল ওজনে কম দেয়ায় আ,লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর ১০টাকা কেজি দরের চাল ওজনে কম দেয়ার অপরাধে অর্থদন্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। 

বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় এমপি একাব্বর হোসেনের বাসায় দলের সভায় এ সিদ্ধান্ত হয়। 

আশরাফুল ইসলাম বাচ্চু উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওই ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার।

জানা গেছে, ডিলার আশরাফুল আলম বাচ্চু গত ১৩ এপ্রিল খাদ্য বান্ধব কর্মসুচীর ১০টাকা কেজি দরে চাল কার্ডধারীদের মাঝে বিতরণের সময় ৩০ কেজির স্থলে ২/৩ কেজি কম দিয়ে বিক্রি করছিলেন। এ অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবদুল মালেক দুল্যা বেগম বাজারে তার দোকানে অভিযান চালান। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ডিলার বাচ্চুকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেন। এছাড়া তার ডিলারশিপও বাতিল করেন। পরে বাচ্চু জরিমানার টাকা দিয়ে ছাড়া পান। 

এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয় এমপির বাসভবনে উপজেলা আওয়ামীলীগের সভা হয়। বাচ্চু সরকার ও দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন মর্মে সভায় সিদ্ধান্ত হয়। এজন্য ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাচ্চুকে কারণ দর্শানোর জন্য বলা হয়। ওই পত্রে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিতরণ কমিটি গঠনের জন্য সভা হয়। সভায় সরকার ও দলের ভাবমুর্তি ক্ষুন্ন করার দায়ে আশরাফুল আলম বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি