১০:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ জুলাই ২০২১ | |
যমুনা গ্রæপের চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে রাখছেন। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রæপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়াম হল রুমে মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। 

যমুনা গ্রæপের চেয়ারম্যানের প্রথম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবসেবী নুরুল ইসলাম তার প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছে। তিনি দৈনিক যুগান্তরের মতো পাঠক প্রিয় জাতীয় সংবাদ পত্র প্রতিষ্ঠা করে দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। তার রেখে যাওয়া প্রতিষ্ঠান গুলোর সফলতা কামনা করে আত্মার মাগফেরাত কামনা করি। এছাড়াও নুরুল ইসলামের জীবন ও উন্নয়ন কর্মকান্ড গুলো জনগনের মাঝে তুলে ধরার আহŸান জানান তিনি।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের স্টাফ রিপোর্টার জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। 

যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাসুম ফেরদৌস। শেষে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি