১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কর্মহীনদের খাদ্যসহায়তা দিচ্ছে আ'লীগ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কর্মহীনদের খাদ্যসহায়তা দিচ্ছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ৫শ পরিবারের এই খাদ্যসহায়তা দিচ্ছে দলটি। তাদের দেয়া খাদ্যসহায়তার মধ্যে রয়েছে ৮কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ লিটার তেল ও ১টি করে সাবান।

রবিবার সকালে পৌর সদরের কলেজ রোডস্থ উপজেলা আওয়ামীলীগ কার্য়ালয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, দপ্তর সম্পাদক ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত, মির্জাপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ফরহাদ উদ্দিন আছু, সাধারণ সম্পাদক আলম মিয়া, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ সম্পাদক মীর মঈন হোসেন রাজীব প্রমুখ।

এর আগে গত ৫ এপ্রিল রবিবার গোড়াই ইউনিয়নে এই কার্য়ক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ জানান, তাঁর ও উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর ব্যক্তিগত অার্থিক সহযোগিতায় দলের পক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নের আড়াই হাজার কর্মহীন পরিবারে মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি