০২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তৃণমুলের জনগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ মে ২০১৭ | | ১৮২১
, টাঙ্গাইল :

 

জঙ্গবাদ, সন্ত্রাস, মাদকদ্রব্য বিরোধী এবং সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে টাঙ্গাইল জেলার তৃণমূল পর্যায়ের জনগণের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স শুরু হয় সকাল সাড়ে ১১টার দিকে। উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন। পরে জেলা পর্যায়ে ভিডিও কনফারেন্স শুরুতেই টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জেলা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামীতে জেলার উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন।

পরে প্রধানমন্ত্রী টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলমের বক্তব্য শুনেন। এসময় জেলার দুইজন ইমাম ও জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতির বক্তব্য শুনেন।

এতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, মো. ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমান খান সোহেল হাজারী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

এ সময় উপস্থিত সকল ¯ত্মরের জনতা জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদককে না বলুন প্লেকার্ড প্রদর্শন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি