১১:২৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হ্যাবিট ইয়ুথ ফ্যাস্টিভ্যাল এ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই

মাহবুবুর রহমান | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮ | | ৮৯৭
, টাঙ্গাইল :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই। তাই আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার গঠন করতে হবে।

মঙ্গলবার টাঙ্গাইল জেলা ষ্টেডিয়ামে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারী পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) আয়োজিত দিনব্যাপী “হ্যাবিট ইয়ুভ ফ্যাস্টিভ্যাল-২০১৮” এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, টাঙ্গাইল হল বিখ্যাত জেলা। এই জেলা থেকে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হয়েছে। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামছুল হক, বর্ষিয়ান নেতা আব্দুল মান্নানসহ অনেক জাতীয় নেতা এ মাঠি থেকে তৈরি হয়েছে। তাহলে আপনারা কেন স্বপ্ন দেখবেন না। আপনারা কেন চাকরীর আশায় থাকবেন। আমরা থাকবো নেতৃত্বের আশায়। নিজেদের স্ব স্ব জায়গা থেকে নেতৃত্বের জায়গা তৈরি করতে হবে।

শেখ হাসিনা সারা বিশ্বের নেত্রী উল্লেখ করে তিনি বলেন, সারা বিশ্বের বড় বড় নেতা এখন শেখ হাসিনার সাথে কথা বলে। আমরা সেই দেশের সন্তান।

সারাদেশে বিদ্যুত দেওয়ার দাবি করে তিনি বলেন, বিদ্যুত দেওয়ার সাথে সাথে জনগন আশাবাদী হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ আশাবাদী হচ্ছে। আশাবাদি হচ্ছে নৌকা প্রতিকের প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিলে নৌকা শক্তিশালি হবে, শেখ হাসিনা শক্তিশালী হবে। 

হাজী আবুল হোসেন ট্রাস্ট এর চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা হাজী আবুল হোসেন এর স্ত্রী বেগম হোসনে আরা, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান, সংরিক্ষত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটি ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোবিন্দ চন্দ্র পাল প্রমুখ।

হ্যাবিট এর দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ইয়ুভ ফ্যাস্টিভ্যাল স্থলে সৃষ্টি হয় এক মিলন মেলার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি