০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঘাটাইলে ৬শ পরিবারের মাঝে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে গৃহবন্দী হয়ে যাওয়া হতদরিদ্র অসহায় দিনমজুর, বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও খেটে খাওয়া কর্মহীন ৬ শতাধিক পরিবারের মাঝে ঘাটাইল উপজেলা বিএনপির উদ্দ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তরুন সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ শামীম মিয়ার ব্যাক্তিগত অর্থায়নে ১নং দেউলাবাড়ি ইউনিয়নের ৩০টি ও ২নং ঘাটাইল ইউনিয়নের ১৯টি গ্রামের দরিদ্র মানুষের মাঝে শুক্রবার (১০ এপ্রিল) দিনব্যাপি এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

প্রতিজনের জন্য বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দশ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি সয়াবিন তৈল, দুই কেজি পিয়াজ, এক কেজি লবন, সাবান সহ নিত্য প্রয়োজনীয় বেশ কিছু সামগ্রী।

এ সময় প্রতিটি পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার সময় উপস্থিত ছিলেন ১নং দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান, ঘাটাইল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক ফারুক হোসেন ধলা, দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, ২ নং ঘাটাইল ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারন সম্পাদক শফিকুর রহমান বাবলু প্রমুখ।

তরুন সমাজ সেবক শামীম মিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ দেশের অসহায়, দরিদ্র ও গণ মানুষের দল। দেশের ক্লান্তি লগ্নে বিএনপি অতীতেও যেভাবে আপনাদের পাশে ছিল, সবসময় এখনো পাশে আছে এবং থাকবে। আমাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে সকলের হাতেই আমরা এই খাদ্য সহায়তা পৌঁছে দেব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি