১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে বাল্য বিয়ে ও জঙ্গিবাদ প্রতিরোধমূলক আলোচনা সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ নভেম্বর ২০১৬ | | ৩৬৬
, টাঙ্গাইল :

“ছেলের ২১, মেয়ের ১৮ এর আগে কারো বিয়ে নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতন, পাচার, যৌতুক, জঙ্গিবাদ প্রতিরোধ ও জাতীয় আইন সহায়তা সম্পর্কে সচেতনা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত উপজেলা স্বেচ্ছাসেবী মহিলা সমিতির উদ্যোগে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় দেউলী জাগরনী কল্যাণ সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য মনোয়ারা বেগম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি