০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লকডাউনের নামে চাঁদাবাজি, আটক ৪

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে লকডাউনের নামে রাস্তা অবরোধ করে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজির করার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় মামলা করা হয়। আটককৃতরা হলেন, আক্তার হোসেন (৪১), আবু হানিফ (৩৫), মোঃ ইসমাইল (২৮) ও মোঃ রফিকুল (২৭)। এদের সবার বাড়ি উপজেলার হেমনগর ইউনিয়নের সোনামুই গ্রামে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পুলিশের টেলিসেবা কেন্দ্র ৯৯৯ থেকে বুধবার রাতে তাদের জানানো হয় ভূঞাপুর তারাকান্দি সড়কের সোনামুই বাজার এলাকায় কিছু লোক পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছে। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চাঁদা তোলার সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করে। 

পরে বৃহস্পতিবার উপপরিদর্শক (এসআই) মোঃ আক্তারুজ্জামান বাদি হয়ে ওই চারজনকে আসামী করে দ্রæত বিচার আইনে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি