১১:৩৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা আক্রান্ত রোগীর গ্রাম ও শশুরবাড়ী লকডাউন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর গ্রাম ও শশুরবাড়ী লকডাউন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে আক্রান্ত রোগীর নিজ গ্রাম গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা ও মধুপুর উপজেলার বাসুদেববাড়ী গ্রামে তার শশুরবাড়ী লকডাউন করেন মধুপুর ও গোপালপুর উপজেলা প্রশাসন। 

আক্রান্ত রেজাউল বর্তমানে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত। তাকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। সে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের গোহাত্রা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট রেজাউল করিম বেশ কয়েকদিন ধরে সর্দি-জ্বর ও কাশিতে ভুগছিলেন। এতে সন্দেহ দেখা দিলে বুধবার সকালে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষা শেষে তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

এদিকে রেজাউল করিম কয়েকদিন আগে নিজ গ্রামে এসে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, মসজিদে নামাজ আদায় ও শশুরবাড়ী যাওয়ায় দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই গ্রাম ও শশুরবাড়ী আজ লকডাউন ঘোষণা করা হয়েছে।

এসআর 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি