১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল সদর থানা শ্রমিকদলের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর থানা শ্রমিকদলের উদ্যোগে করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া অভাবী মানুষের কাছে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (৬এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর মগড়া ইউনিয়নে রাঘব কররা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে টাঙ্গাইল সদর থানা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমনের নেতৃত্বে মগড়া ইউনিয়ন এলাকায় শতাধিক কর্মহীন মানুষের মাঝে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। 

এ সময় প্রতিজনকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন ও ১পাতা করে প্যারাসিটামল ঔষধ দেয়া হয়। খাদ্য সামগ্রী পেয়ে আল্লাহ’র কাছে শুকরিয়া আদায় করেন কর্মহীন হতদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যরা। 

এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক, মগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি তাজীম উদ্দিন, মগড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মনছের আলী, মগড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান, মগড়া ইউনয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি