১২:০৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আদিবাসীদের পাশে রান ডেভেলপমেন্ট সোসাইটি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের সংক্রোমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার আদিবাসীদের মধ্যে খাদ্যসামগ্রী, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন সমাজসেবা মূলক প্রতিষ্ঠান রান ডেভেলপমেন্ট সোসাইটি। 

রবিবার সকালে উপজেলার জলছত্র এলাকায় সোসাইটির ধনবাড়ী কার্যালয়ের অধিনস্থ জলছত্র শাখা কার্যালয় থেকে শতাধিক আদিবাসী পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। 

এ সব পরিবারে কর্মহীন দরিদ্র লোকজনের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১টি সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, মহাসচিব মোঃ ইলিয়াস রাজ, নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবলু ও শাখা ব্যবস্থাপক আলমগীর কবির সহ সোসাইটির কর্মরত কর্মকর্তাবৃন্দ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি