০৩:৫১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুঞাপুরে আগুনে গরু ছাগল, মুরগির সাথে পুড়ে গেছে বসত বাড়ি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

আগুনে গরু ছাগল ও মুরগি পুড়ে বাড়ির আঙ্গিনায় ছড়িয়ে  ছিটিয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে এ যেন আগুনে ধ্বংস লীলা চলেছে কথা না বলা এই পশু প্রাণীদের উপর। শনিবার মধ্যরাতে উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের শহর আলীর বাড়িতে কয়েলের আগুনে এই এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে। 

আগুনে শহর আলীর শুধু বসত ঘর নয় পুড়েছে ৮টি গরু, ৮টি ছাগল ও বেশ কয়েকটি মুরগি। 
সরেজমিনে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া গরু, ছাগল ও মুরগিগুলো বাড়ির আঙ্গিনায় ছিটিয়ে রয়েছে। এরমধ্যে তিনটি গরুর ৬০শতাংশ পুড়ে গেছে। পুড়ে যাওয়া প্রাণীগুলো ব্যাথার যন্ত্রণায় ছটফট করছে। আগুনে পুড়ে বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে শহর আলী তার পরিবার নিয়ে।

উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের শহর আলী ওরফে সুরু বলেন, প্রতিদিনের মত ওইসব পশু প্রাণী ঘরে বেঁধে রাখা হয়। রাতে মশার যন্ত্রণা থেকে মুক্তির জন্য কয়েল লাগিয়ে দেয়া হয় ঘরে। রাত ১টার দিকে হঠাৎ আগুনে মুহুর্তে পুড়ে ছাই হয়ে যায় বসত বাড়িসহ ঘরে থাকা গরু, ছাগল ও মুরগিগুলো।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি