০২:৩১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জনসমাগম রুখতে হাট ইজারাদারকে জরিমানা 

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে জনসমাগম রুখতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। তারপরও কোন সুফল পাচ্ছিল না প্রশাসন। কোন কারন ছাড়াই ঘর থেকে বের হওয়া মানুষের অভ্যাসে পরিনত হয়েছে। তাছাড়া এত দিনের প্রচেষ্টাতেও সাপ্তাহিক হাটগুলো বন্ধ হচ্ছিল না। অবশেষে প্রশাসন মানুষের অকারনে সমাগম রুখতে কঠোর হয়েছে। 

শুক্রবার (৩রা এপ্রিল) সকাল থেকে দিনভর নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর সেনাবাহিনীর সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা উপজেলার পানান, তেবাড়িয়া ও খোরশেদ মার্কেটের সাপ্তাহিক হাট বন্ধ করে দেয় এবং পানান হাটের ইজারাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। 

শুক্রবার সকাল থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে বঙ্গবন্ধু সেনানিবাসের সেনাসদস্যরা ও নাগরপুর থানা পুলিশ উপজেলার তেবাড়িয়া, নাগরপুর সদর, সহবতপুর ইউনিয়নে গিয়ে জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেন। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, সরকারি নির্দেশনা মেনে চলা, দোকানে কেনাকাটার সময় নূন্যতম তিন ফুট দুরত্ব বজায় রাখা ইত্যাদি নানা বিষয়ে সতর্ক করেন। 

সাপ্তাহিক হাট বন্ধের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও পানান, তেবাড়িয়া ও খোরশেদ মার্কেটে সাপ্তাহিক হাট চালু থাকায় তৎক্ষণাৎ তা বন্ধ করে দেন। আর পানান হাটের ইজারাদারকে দন্ডবিধি ২৬৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। 

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া জনসাধারণের নিকট প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পৌঁছিয়ে দেয়া অব্যাহত রয়েছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১১এপ্রিল পর্যন্ত নাগরপুর উপজেলা বাসিকে নিজ গৃহে অবস্থানের অনুরোধ জানান তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি