১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিএনপি নেতা আজিজ রেজার খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএনপি নেতা আজিজ রেজা ঘরে থাকা কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। 

বৃহস্পতিবার দিনভর উপজেলার তরফপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫০টি কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারের জন্য তাঁর দেয়া খাদ্য সামগ্রীর প্যাকেটে রয়েছে ৭ কজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও ২টি করে সাবান। 

সকালে তিনি খাদ্য সামগ্রীর প্যাকেট খোলা ট্রাকে উঠিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছিট মামুদপুর থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন। পরে টাকিয়া কদমা, তরফপুর, পাথরঘাটা, দরানীপাড়া ও বড়চালায় বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। এসময় তার সঙ্গে ছিলেন তরফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক মোজাম্মেল মিয়া, বিএনপি নেতা আজিজ রেজার বড় ভাই প্রবাসি জালাল উদ্দিন রুমি, ছোট ভাই ডা. শাজাহান সিরাজ ও উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ মিয়া প্রমুখ।

বিএনপি নেতা আজিজ রেজা জানান, তার ও পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা কর্মহীন মানুষের মধ্যে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। দেশের এই দুর্যোগ মুহুর্তে যার যার অবস্থান থেকে তিনি কর্মহীন মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।

এসআর  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি