০৩:৫০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীনদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইউএনও

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া ও নিম্ন আয়ের
মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম। 

কর্মহীন হয়ে পড়া এসকল লোকজনের মধ্যে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর অনুদান এবং ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালিত করেন তিনি। 

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মোকনা, পাকুটিয়া, মামুদনগর ইউনিয়নের চায়ের দোকানি, কুলি,দিনমজুর, সেলুনকর্মীসহ ২০০ শতাধিক নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রত্যেকের মধ্যে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু ও একটি করে সাবান বিতরণ করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন,‘সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন পালনকারি দরিদ্রদের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। ত্রাণ পৌঁছে দেয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুবকর সিদ্দিকী।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি