১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে বঙ্গবন্ধু ৫ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৯ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্যবিদ্যালয়ের দুই দিনব্যাপী বঙ্গবন্ধু ৫ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিশ্যবিদ্যালয়ের খেলার মাঠে উদ্বোধন করা হয়। 

বিশ্যবিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন রিজেন্ট বোর্ড সদস্য,বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় পতাকা, বিশ্যবিদ্যালয় পতাকা ও হলের পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীর চর্চা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।


দুইদিন ব্যাপী এ এ্যাথলেটিকস প্রতিযোগিতায় মোট ৩৫টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিজেন্ট বোর্ড সদস্য,পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নুশরাত নাহিদা আফরোজ, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া স্পেশাল অলিম্পিক বাংলাদেশ এর জাতীয় পরিচালক ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন-এর সহ-সভাপতি ফারুকুল ইসলাম, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন-এর সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু)-সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হলপ্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে বিশ্যবিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস সহ সকল অন্যায় থেকে দূরে রাখতে। তাই সবাইকে খেলাধুলার প্রতি বেশি বেশি মনোযোগ দিতে হবে এবং খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই সমাজের প্রতিটি শিক্ষার্থীর জন্যই খেলাধুলার ব্যবস্থা রাখা প্রয়োজন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি