০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার চল্লিশ জন কর্মহীনদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এলেঙ্গা প্রেসক্লাবের উদ্যোগে ও কয়েকজন প্রবাসীর সহযোগীতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, আধা কেজি পেয়াজ, আধা কেজি তৈল, একটি পঁচা বল সাবান ও একটি মাস্ক।

খাদ্য সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, যুগ্ম সম্পাদক শামীম আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক হিরু মোল্লা প্রমুখ। 

ত্রাণ পেয়ে কর্মহীনরা আবেগাপ্লুত হয়ে বলেন গতকয়েকদিন যাবত আমরা খুব কষ্টে জীবনযাপন করছি । একবেলা খেলে আরেকবেলা না খেয়ে থাকি। প্রেসক্লাবের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী পাওয়ায় আমরা কয়েকদিন চলতে পারবো।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি