০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যার্তদের পাশে বিটেক পরিবার

বিটেক প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭ | | ৬৩১
, টাঙ্গাইল :
টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) পরিবার বন্যা-দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করেছে।
 
সোমবার (২১ আগষ্ট) দুপুরে জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের গোবিন্দগঞ্জ, পুংলিপাড়া, গোনাফপুর, চানগঞ্জ, রাজাপুর রেহাইবশারা চরাঞ্চল এলাকার বন্যা কবলিত শতাধিক পরিবারকে শিক্ষার্থীরা এই ত্রাণ সামগ্রী তুলে দেয়।
 
এসময় গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান, সমাজসেবক রফিকুল ইসলাম রিপন, আবুল কাসেম, বিপু মোল্লাসহ বিটেকের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
বন্যাদুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণসামগ্রী হিসাবে শুকনো খাবার-চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, স্যালাইন, লবণ, বিশুদ্ধ খাবার পানি, ঔষধ, পানিশোধন ট্যাবলেট, একবেলার খিচুরি প্রভৃতি বিতরণ করা হয়।
 
শিক্ষার্থী মো. সম্পদ আলী জানান, 'সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারের বন্যায় আসলে এত বেশি মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে যে, তাদের বেশ বড় সহায়তা প্রয়োজন। আমরা আমাদের সাধ্যমতো সহায়তা করেছি। সবাইকে বানভাসি মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে যাচ্ছি।'

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি