০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ক্লাবের সদস্যদের হামলায় উপদেষ্টা আহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬ | | ২৩১১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ক্লাবের কমিটি গঠনকে কেন্দ্র করে মত পার্থক্য দেখা দেয়ায় হামলা চালিয়ে জুলহাস সিকদার (৩২) নামে ক্লাবের এক উপদেষ্টাকে রক্তাক্ত জখম করেছে অন্য সদস্যরা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জুলহাস সিকদার ভানুয়াবহ উত্তরপাড়া গ্রামের আলীম সিকদারের ছেলে। তাকে আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভানুয়াবহ উত্তরপাড়া বন্ধু যুব সংঘের কমিটি গঠন নিয়ে ওই ক্লাবের সদস্যদের মধ্যে কিছু দিন ধরে মতপার্থক্য দেখা দেয়। শনিবার বিকেলে ভানুয়াবহ উত্তরপাড়া গ্রামের হান্নান সিকদারের দোকানের পাশে জুলহাসের সঙ্গে ক্লাবের সদস্য পাষান ওরফে রাসেল সিকদার (৩৮), মিজানুর রহমান (২৫) ও জাহিদ সিকদারসহ কয়েক জন সদস্যের সঙ্গে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে তারা জুলহাসের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহত অবস্থায় সন্ধায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ভানুয়াবহ বন্ধু যুব সংঘের অপর উপদেষ্টা আদিল হোসেন দরবেশ জানান, ক্লাবের কমিটি গঠন নিয়ে বেশ কিছু দিন ধরে সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। সন্ধ্যায় কয়েকজন সদস্য জুলহাসের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি