১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দিন আনি দিন খাই' মানুষের দরজায় খাদ্য নিয়ে জুলহাস মেম্বার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি কারন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ থাকায়, বিপাকে দিন কাটাচ্ছে সমাজের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সরকার ঘোষিত মানবিক সহায়তা প্যাকেজ দ্রুত সুবিধাবঞ্চিতদের হাতে তুলে দেয়া এখন অতি জরুরি বিষয়।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাধ্যমে সরকারের পাঠানো ত্রাণ কবে নাগাদ এলাকায় আসবে তাও অজানা। আর সেই ত্রাণ আসতে আসতে হয়তো গ্রামের দুস্থ-অসহায় ও কর্মহীন মানুষগুলো স্বাস্থ্যগতসহ জীবনধারণে অনেকটাই ঝুঁকিতে পরবে।

সকাল বেলায় বাড়ি থেকে বের হলেই কানে আসে- 'কি গো মেম্বার সাব, আরতো কুলাবার পারতেছি না, সব বন্ধ থাকায় কামাইটামাই এহাবারেই নাই। এহন কী আমরা না খাইয়াই দিন কাটামু? গরিবের নিগা কিছু এডা করুন'।

গ্রামের হতদরিদ্র মানুষগুলোর চাহিদামাখা মলিন মুখ প্রতিদিনই আমাকে অনেক কষ্ট দেয়। বাপদাদার তেমন সহায়-সম্পত্তি না থাকলেও নিজের দায়িত্ব পালনের জন্য মনস্থির করি, কাল থেকেই সমাজের মধ্যে কষ্টে থাকা পরিবারগুলোকে খুঁজে বের করে আমি কিছু খাদ্য সহায়তা দেবো।

কথাগুলো বলছিলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জুলহাস উদ্দিন মেম্বার।

সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি আজ সোমবার, উপজেলার নগদাশিমলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায়, নিজ অর্থায়নে কেনা প্রায় ২০০ শত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি