০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা কিন্ডার গার্টেন ফোরামের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ ডিসেম্বর ২০১৬ | | ১০১০
, টাঙ্গাইল :

নানা উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা কিন্ডার গার্টেন ফোরামের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং দেলদুয়ার উপজেলার আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি কমিটির আহ্বায়ক মো. মোস্তফা কামাল জানান, “জেলার সকল কিন্ডার গার্টেন এর নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ১৫০০ শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৩০% শিক্ষার্থীকে এককালীন বৃত্তি দেওয়া হবে বলেও তিনি দাবি করেন।

টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সরেজমিনে গিয়ে দেখা যায় অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এসময় কেন্দ্র সচিব শফিকুল ইসলাম বলেন, “ শিশু শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা এ রকম উদ্যোগ গ্রহন করেছি। আশা করি সকলের সহযোগিতা পেলে আমাদের এ উদ্যোগকে ভবিষ্যতে আরও ত্বরান্বিত করতে পারবো।”

আগামী বছরের ফেব্র“য়ারীর মাঝামাঝি সময়ে বৃত্তি পরীক্ষার ফলাফল জানানো হবে বলেও জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি